ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

ads

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড নগরায়ের পাড়া এলাকায় নগর রায়ের বাড়ীতে ৭দিন ব্যাপী মহোৎসের আজ ৬ষ্ঠদিন উদযাপিত হচ্ছে। গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীম্ভাগবত গীতা পাঠের মাধ্যমে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।


৬ষ্ঠ দিনের অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা, বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


এসময় অনুষ্ঠান পরিচালনা কমিটির মধ্যে ছিলেন সভাপতি দেবাশীষ রায় পলাশ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস, রতন রায়, সাধারণ সম্পাদক সুকুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় প্রমুখ।


জানা যায়, স্থানীয় কীর্তনীয়াবৃন্দের মাধ্যমে অধিবাস কীর্তন ও মঙ্গলস্থাপনের পর ২২ ডিসেম্বর অরুনোদয় হতে ৩২ প্রহরব্যাপী টানা তিন দিন তিন রাত অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হয়েছে। মহানামযজ্ঞ শেষে ২৬ ডিসেম্বর শুরু হয়েছে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।


সরজমিনে গিয়ে দেখা যায়, কীর্তন খোলার বাইরে মেলায় বিপনিবিতানে নারী শিশুদের উপচে পড়া ভীড়। কীর্তন উপলক্ষে মেলায় বাচ্চাদের কলকাকলিতে ভরে উঠেছে। ভেতরে প্রবেশ করে দেখা গেল পদ কীর্তনীয়াদের কণ্ঠে ঝরছে আবেগপ্রবন কাব্যসূধা। মায়েরা ভক্তিভরে দিচ্ছেন মুহুর্মুহু উলুধ্বনি আর আপামর ভক্তবৃন্দ দুই হাত তুলে দিচ্ছেন জয়োধ্বনি। সেই সুরে মিশে আছে বিশ্বশান্তি ও মানব কল্যানের এক গভীর আকুতি। কীর্তনীয়ার দল বিদায়, ডেকোরেশন ও মহাপ্রসাদ বাবদ পুরো সাত দিনে প্রায় চার লক্ষাধিক টাকা খরচ হবে। যার সিংহভাগই দিয়েছেন গ্রামবাসী। দূর দুরান্ত থেকে তীব্র শৈত প্রবাহ ও কুয়াশাকে উপেক্ষা করেও বহু ভক্তবৃন্দের সমাগমে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে উঠেছে।


অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ রায় পলাশ বলেন, বিশ্বশান্তি ও মানব কল্যান কামনায় গোয়ালন্দ সকল সনাতন ধর্মাবলম্বীগণের অংশগ্রহণে এবং সবার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রায় দুই যুগ ধরে চলছে। তীব্র শীত ও হিমেল হাওয়াকে উপেক্ষা করেও হাজার হাজার ভক্তবৃন্দের মিলমমেলায় পরিণত হয় এই নগর রায়ের বাড়িতে।  যেন নব বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, আগামী ২৭ ডিসেস্বর সোমবার শ্রীশ্রী মহাপ্রভূর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটবে।


ads
ads
ads

Our Facebook Page